বাজারে আসছে চায়না স্মার্ট ফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের হাওয়াই টেকনোলজি কোম্পানি লিমিটেড আজ বুধবার বেইজিংয়ে তাদের উত্পাদিত কম্পিউটার-নির্ভর স্মার্ট ফোন আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়ছে। অপেক্ষাকৃত কম দামে প্রযুক্তিপণ্য ছাড়ার ব্যাপারে কোম্পানিটির বেশ খ্যাতি রয়েছে।নতুন এই মোবাইল ফোনের তথ্য ও সফটওয়্যার ব্যক্তিগত কম্পিউটারের পরিবর্তে সার্ভারে সংরক্ষিত থাকবে। এ ছাড়া মোবাইল ফোন থেকে সহজেই ইন্টারনেটে প্রবেশ করা যাবে। ব্যবহারকারীরা এই মোবাইল ফোনের সাহায্যে তাদের ডিভাইসে যথেষ্ট জায়গা ছাড়াই যেকোনো আয়তনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবে। বিশ্লেষকেরা বলছেন, এ পদক্ষেপের মাধ্যমে কোম্পানিটি অ্যাপেল করপোরেশন ও স্যামসাং ইলেকট্রনিক্সের একচেটিয়া বাজার দখল করতে সক্ষম হবে।