বাজারে আসছে নতুন ‘নুক’
শিগগিরই ‘নুক’ ই-বুক রিডারের নতুন সংস্করণ বাজারে আনবে নির্মাতা প্রতিষ্ঠান বার্নস অ্যান্ড নোবল। ই-বুক রিডার হিসেবে নুকের নতুন সংস্করণটি হবে বার্নস অ্যান্ড নোবলের পঞ্চম ডিভাইস। নতুন সংস্করণটি তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে বলেই তথ্য দিয়েছে নিউইয়র্ক টাইমস। সম্প্রতি ‘কিন্ডল ফায়ার’ নামে একটি ডিভাইস বাজারে এনেছে অনলাইন রিটেইল জায়ান্ট আমাজন। ডিভাইসটি দ্রুতই বাজার মাত করতে সক্ষম হয়েছে। কিন্ডল ফায়ারের জনপ্রিয়তায় ‘নুক’ ট্যাবলেট পিছিয়ে পড়েছে। তাই নতুন সংস্করণের নুক এনে আবারও ঘুরে দাঁড়াতে চাইছে বার্নস অ্যান্ড নোবল।২০১১ সালে রঙিন নুক ই-রিডার বাজারে এনেছিল বার্নস অ্যান্ড নোবল। ৭ ইঞ্চি ডিসপ্লের এ ডিভাইসটিতে রয়েছে ১ গিগাহার্টজ ডুয়াল-কোর প্রসেসর এবং ১ গিগাবাইট র্যাম। নতুন নুক ট্যাবলেটটি আকারের দিক থেকে বর্তমান সংস্করণের চেয়ে হতে বড় হতে পারে বলেই টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে। নতুন সংস্করণটি ফিচারের দিক থেকেও হবে উন্নত। নতুন নুকে কোয়ালকমের তৈরি শক্তিসাশ্রয়ী মিরাসল রঙিন ডিসপ্লে ব্যবহার করা হতে পারে।উল্লেখ্য, সূর্যের আলো সরাসরি মিরাসল ডিসপ্লেতে পড়লেও টেক্সট দেখা সম্ভব হয়।আরও বেশি ই-বুক সুবিধা, ডিভিডি, স্টোর, এবং সংগীতের জন্য বিভাগ যোগ হবে নতুন নুক রিডারে। ডিভাইসটি দামও কমে যেতে পারে এমনটাই আশা করছেন প্রযুক্তিবিদেরা।