বাজারে এইচপি প্যাভিলিয়ন ডেস্কটপ

সম্প্রতি বাজারে এসেছে এইচপি প্যাভিলিয়ন ৫০০-০২৭এল মডেলের ডেস্কটপ কম্পিউটার। ইনটেল কোর আই থ্রি-৩২৪০ মডেলের প্রসেসরযুক্ত এই পিসিতে রয়েছে ইনটেল ৬১ চিপসেট, দুই গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম এবং ৫০০ গিগাবাইট সাটা হার্ডডিস্ক সুবিধা।
১৮.৫ ইঞ্চি এলইডি মনিটর সুবিধার এই ডেস্কটপ পিসিতে রয়েছে ইনটেলের গ্রাফিক্স মিডিয়া এক্সেলেটর কার্ড, সুপার মাল্টি ডিভিডি রাইটার, সাউন্ড কার্ড, ৩০০ ওয়াট পাওয়ার সাপ্লাই, ইউনিভার্সাল ইউএসবি কিবোর্ড, এইচপি ইউএসবি অপটিক্যাল মাউস এবং টাওয়ার চেসিস।
বাংলাদেশের বাজারে এইচপির প্যাভিলিয়ন ৫০০-০২৭এল মডেলের ডেস্কটপ পিসিটি বিপণন করছে স্মার্ট টেকনোলজিস। বিপণনকারী প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এইচপির পিসিটিতে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে তারা। পিসিটির দাম হচ্ছে ৩৬ হাজার টাকা। এতে বিশেষ ফিচার হিসেবে রয়েছে মিডিয়া কার্ড রিডার এবং ওয়াই-ফাই সমর্থন সুবিধা।