বাজারে এইচপির নতুন আলট্রাবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিউলেট প্যাকার্ড বা এইচপি ব্র্যান্ডের ‘এনভি ১৩ স্পেক্টার এক্সটি’ আলট্রাবুকটি বাজারে এসেছে। ইনটেলের তৃতীয় প্রজন্মের কোর আই ৭ প্রসেসর চালিত এ আলট্রাবুক দ্রুতগতি সম্পন্ন। এতে রয়েছে ইনটেল এইচএম এক্সপ্রেস চিপসেট, ৪ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ১২৮ গিগাবাইট এসএসডি (সলিড স্ট্রেইট ড্রাইভ) ও ইনটেল ৪০০০ হাজার সিরিজের গ্রাফিকস কার্ড সুবিধা।১৩.৩ ইঞ্চি মাপের হাই ডেফিনেশন (এইচডি) ডিসপ্লেযুক্ত আলট্রাবুকটি কাচ ও ধাতুর তৈরি। দাম ১ লাখ ১৫ হাজার টাকা। এইচপির নতুন এ আলট্রাবুকটির বিপণন করছে স্মার্ট টেকনোলজিস।