বাজারে এইচপির নতুন চারটি মডেলের ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচপির ল্যাপটপ
এইচপির ল্যাপটপ

এইচপি ব্র্যান্ডের নতুন চারটি মডেলের ল্যাপটপ বাজারে বিক্রি শুরু করেছে স্মার্ট টেকনোলজিস। এগুলো হলো এইচপি-১৪-এএম ০০৭ টিইউ, এইচপি ১৫-এওয়াই ০৩১ টিইউ, এইচপি ২৪০ জি৪ এবং এইচপি ২৫০ জি৪।

একই কনফিগারেশনের ল্যাপটপগুলোতে রয়েছে ইনটেল পঞ্চম প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর, ৪ জিবি ডিডিআরথ্রি র‍্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৪ দশমিক ১ ইঞ্চি ডায়াগোনাল এলইডি ডিসপ্লে ও সুপার মাল্টি ডিভিডি।

বিপণনকারী প্রতিষ্ঠানটি স্মার্ট টেকনোলজিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চারটি মডেলের এই ল্যাপটপগুলোর মধ্যে প্রথম দুটির দাম ৩৩ হাজার টাকা ও পরের দুটির দাম ৩৩ হাজার ৫০০ টাকা। ল্যাপটপের সঙ্গে দুই বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।