বাজারে এইচপির নতুন মডেলের ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাজারে এসেছে এইচপির এনভি ১৫ মডেলের নোটবুক। এ নোটবুকে রয়েছে ইনটেল কোর আই ৭ প্রসেসর, ১৫ দশমিক ৬ ইঞ্চি হাই-ডেফিনিশন ডিসপ্লে, আট গিগাবাইট ডিডিআর৩ র‌্যাম, এক টেরাবাইট হার্ডডিস্ক ও এক গিগাবাইট রেডিয়ন গ্রাফিক্স কার্ড-সুবিধা। পাশাপাশি ল্যাপটপটিতে রয়েছে ছয়টি বিল্ট ইন স্পিকার এবং জনপ্রিয় বিটস অডিও ও ম্যানুয়াল সাউন্ড কন্ট্রোল প্রযুক্তি। এ নোটবুকের দাম এক লাখ ৪২ হাজার টাকা। এইচপি এনভি ১৫ মডেলের নোটবুক বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস।