বাজারে এইচপির নতুন ল্যাপটপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচপি ইনকরপোরেটেড গেম খেলোয়াড়দের (গেমার) জন্য ‘ওমেন বাই এইচপি’ মডেলের ল্যাপটপ কম্পিউটার দেশের বাজারে ছেড়েছে। গতকাল বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন এইচপির এইসি নোটবুক বিভাগের ব্যবস্থাপক সামান্থা গুরি, বাংলাদেশে এইচপির কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেন ভূঁইয়া, রায়ানস কম্পিউটার্সের প্রধান নির্বাহী আহমেদ হাসান, স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম, স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের চেয়ারম্যান রাশেদ আলী ভূঁইয়াসহ অনেকে। সম্মেলন শেষে ওমেন গেম উৎসবের বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। ওমেন বাই এইচপি মডেলের এই ল্যাপটপে আছে ইন্টেল কোর আই সেভেন প্রসেসর। বিজ্ঞপ্তি