বাজারে এএমডির নতুন প্রসেসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এএমডি রিচল্যান্ড সিরিজের এ৪-৪০০০ এপিইউ প্রসেসর বাজারে এসেছে। এএমডির পরিবেশক ইউনাইটেড কম্পিউটার সেন্টার (ইউসিসি) গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ প্রসেসর দেশের বাজারে ছাড়ার ঘোষণা দেয়। এ উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউসিসির উপমহাব্যবস্থাপক আনোয়ারুল কাইয়ুম চৌধুরী, এএমডির বাংলাদেশ প্রতিনিধি ইরফানুল হকসহ অনেকে।সম্মেলনে জানানো হয়, সিপিইউ এবং জিপিইউর সমন্বয়ে তৈরি করা হয়েছে প্রসেসরটি। এতে ব্যবহার করা হয়েছে এফএম২ মাদারবোর্ডের পরিকাঠামোতে তৈরি পাইলট ড্রাইভার প্রযুক্তি। এ৪-৪০০০ এপিইউ প্রসেসরে রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন ডিসক্রিড এইচডি ৭৪৮০ডি গ্রাফিকস কার্ড, যা সরাসরি এক্স১১ সমর্থন করে। প্রসেসরটি ইউসিসির সব শাখা ও পরিবেশকদের কাছে পাওয়া যাবে। —মো. রাফাত জামিল