বাজারে একসঙ্গে কয়েকটি নতুন পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ইন্টারনেট মডেম দিয়ে একসঙ্গে দুই-তিন জনের কাজ করা সম্ভব না। কিন্তু যদি থাকে একটি মাইফাই তারহীন রাউটার, তাহলে এটি সম্ভব। সিঙ্গাপুরের প্রযুক্তি প্রতিষ্ঠান ফিডা ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেডের ব্র্যান্ড প্রোলিংক বাংলাদেশে এনেছে বেশ কয়টি নতুন পণ্য। সেগুলোর একটি এই মাইফাই রাউটার। কম্পিউটার সোর্স এসব পণ্য বাজারজাত করছে। গতকাল বুধবার রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব পণ্য বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। ফিডা ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ বিক্রয় ব্যবস্থাপক স্যামুয়েল হ্যান বলেন, এই পণ্যটি সিঙ্গাপুরেও বেশ জনপ্রিয়। এর মাধ্যমে এই ইন্টারনেট সংযোগ একাধিক ব্যক্তি ভাগাভাগি করে ব্যবহার করতে পারবেন। তিন ধরনের রাউটার বাজারে পাওয়া যাবে। রাউটার ছাড়াও বাজারে ছাড়া হচ্ছে প্রোলিংকের তারহীন নেটওয়ার্ক ক্যামেরা, টাচ প্যাড কি-বোর্ড এবং ১০ ও ১২ ইঞ্চির দুটি ট্যাবলেট কম্পিউটার। নেটওয়ার্ক ক্যামেরার মাধ্যমে বাসা বা অফিসের নির্দিষ্ট স্থানের ছবি মোবাইল ফোনে দেখা যাবে। কম্পিউটার সোর্সের পরিচালক এস এম মহিবুল হাসান বলেন, ‘আমরা সব সময় গ্রহককে নতুন নতুন পণ্য উপহার দিয়ে প্রযুক্তিমুখী করতে চাই। আর তারই প্রকাশ আজকের এই নতুন পণ্যগুলো।’ নতুন এসব পণ্য খুব শিগগিরই বাজারে পাওয়া যাবে বলে জানা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিডা ইন্টারন্যশনালের বিপণন ব্যবস্থাপক চার্লিন চ্যানসহ আরও অনেকে। —ইমাম হাসান