বাজারে এমএসআই ওয়াইফাই মাদারবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমএসআই জেড৮৭ এমপাওয়ার মডেলের মাদারবোর্ড
এমএসআই জেড৮৭ এমপাওয়ার মডেলের মাদারবোর্ড

গেমারদের জন্য যেকোনো ওয়্যারলেস ডিভাইসের সঙ্গে সংযোগ সুবিধার এমএসআই জেড৮৭ এমপাওয়ার মডেলের মাদারবোর্ড দেশে নিয়ে এসেছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।

বিপণনকারী প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এমএসই ব্র্যান্ডের মেলেটারি সিরিজ-৪ এর থার্মাল ডিজাইনের এই মাদারবোর্ডটি এনভিডিয়া ও এএমডি উভয় গ্রাফিক্সকার্ড এবং ডিডিআর থ্রি ৩০০০ (ওসি) মেমরি সমর্থন করে। মাদারবোর্ডটিতে চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর, পেন্টিয়াম এবং সেলেরন প্রসেসর ব্যবহার করা যায়। এতে রয়েছে ১১৫০ সকেট।

মাদারবোর্ডটিতে ওভারক্লকিং সুবিধা থাকায় পাওয়ার এবং মেমরি ঘাটতির মুখোমুখি হলেও পিসির গতি থাকে অক্ষুন্ন।

তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ এমএসআই জেড৮৭ এমপাওয়ার মাদারবোর্ডটি ১৯ হাজার ২৫০ টাকায় বিক্রি করছে কম্পিউটার সোর্স।