বাজারে এল অ্যামাজনের কিন্ডল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের আইপ্যাডকে ব্যবসায়িকভাবে তীব্র চ্যালেঞ্জ জানাতে অ্যামাজন বাজারে এনেছে তাদের ট্যাবলেট পিসি ‘কিন্ডল' । কিন্ডল ফায়ার নামধারী ৭ ইঞ্চি ডিসপ্লে-সমৃদ্ধ এই নতুন ট্যাবলেটির দাম মাত্র ১৯৯ ডলার। ৪৯৯ ডলারের আইপ্যাড কিন্ডল বাজারে আসার পর যে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হবে, তা বলাই বাহুল্য।কিন্ডলে ট্যাব উদ্বোধনের পর অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজস বলেন, ‘অ্যামাজন এই কিন্ডল দিয়েই বাজার মাত করতে এসেছে। আমরাই একমাত্র ট্যাব প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যারা প্রযুক্তিগত বৈচিত্র্যে অ্যাপলের আইপ্যাডকে সত্যিকারের চ্যালেঞ্জ জানাতে পারি।’কিন্ডল ওয়াই-ফাই সংযোগসমৃদ্ধ ট্যাবলেট পিসি। এটি যেকোনো ধরনের থ্রিজি নেটওয়ার্কের সঙ্গে সংগতিপূর্ণ। গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে তৈরি এই ট্যাবলেট পিসির মাধ্যমে অ্যামাজন আগামী ২০১৫ সালের মধ্যে পুরো বাজারের ৫১ শতাংশ নিজেদের দখলে নিয়ে আসতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইকোনমিক টাইমস।