বাজারে এল ক্যাসপারস্কির সর্বশেষ সংস্করণ
কম্পিউটার নিরাপত্তার সফটওয়্যার ক্যাসপারস্কির সর্বশেষ সংস্করণ ক্যাসপারস্কি-২০১২ এসেছে বাংলাদেশে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশেই প্রথম ক্যাসপারস্কির নতুন এ সংস্করণটি বাজারে ছাড়া হলো।গত মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে ক্যাসপারস্কি-২০১২ বাজারে ছাড়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটির বাংলাদেশ পরিবেশক অফিস এক্সট্র্যাক্টস। এ সময়উপস্থিত ছিলেন ক্যাসপারস্কি ল্যাব- দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হালদে ও পরিচালক জগন্নাথ পট্টনায়েক।অফিস এক্সট্র্যাক্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রবীর সরকার বলেন, কম্পিউটারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য ক্যাসপারস্কি-২০১২ বিশেষভাবে তৈরি করা হয়েছে। নতুন সংস্করণ তৈরিতে সর্বাধুনিক ক্লাউড কম্পিউটিং এবং হাইব্রিড প্রটেকশন পদ্ধতি ব্যবহার করা হয়েছে।অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমকে বাংলাদেশে ক্যাসপারস্কি ল্যাবের প্রোফাইল রিপ্রেজেনটেটিভ হিসেবে পরিচয় করিয়েদেওয়া হয়। মুসা ইব্রাহীম বলেন, বাংলাদেশকে অনেকে সফটওয়্যার নকল করার দেশ হিসেবে জানে। কিন্তু এ দেশে নিবন্ধিত ক্যাসপারস্কি অ্যান্টি ভাইরাস ব্যবহারকারীর সংখ্যা প্রমাণ করে যে আমরা মোটেও তা নই। ক্যাসপারস্কি-২০১২ পাওয়া যাবে এক হাজার ৯৯ টাকায়। এখন এর সঙ্গে ৪ গিগাবাইটের একটি পেনড্রাইভ বিনা মূল্যে দেওয়া হবে। —মোছাব্বের হোসেন