বাজারে এল গ্যালাক্সি নোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট। এতে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের সুবিধা আছে। শুধু ব্যবসায়ী নন, দক্ষ পেশাজীবীদের উপযোগী করে তৈরি করা হয়েছে গ্যালাক্সি নোট। এতে ৫ দশমিক ৩ ইঞ্চির অ্যামলয়েড পর্দা আছে। তবে সেটটি বেশ পাতলা। এতে আরও আছে ১ দশমিক ৪ গিগাহার্টজ গতির ডুয়েল কোর প্রসেসর, ৮ মেগাপিক্সেল ক্যামেরা ইত্যাদি। গ্যালাক্সি নোটের দাম ৬০ হাজার ৩০০ টাকা। —বিজ্ঞপ্তি