বাজারে এল ডেলের নতুন পণ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটার নির্মাতা ডেল বাংলাদেশের বাজারে বেশ কিছু নতুন পণ্য নিয়ে এসেছে। গত শনিবার ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন এই পণ্যগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। নতুন পণ্যের মধ্যে আছে লেজার প্রিন্টার, প্রজেক্টর ও ইউপিএস। বাংলাদেশে ডেলের প্রধান মীর সাদাত আলী বলেন, ‘নতুন এই পণ্যগুলো ছোট-বড় সব ধরনের প্রতিষ্ঠানে প্রযুক্তি-দক্ষতা বৃদ্ধি ও ব্যয়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে ব্যবসার সূচনা ও বিস্তারে বিশেষ ভূমিকা রাখবে। এ ছাড়া ক্রেতাদের সহজপ্রাপ্যতা ও সহজলভ্যতার বিষয়টি মাথায় রেখে ডেল বাজারে এই নতুন পণ্যগুলো নিয়ে এসেছে।’ অনুষ্ঠানে নতুন আনা ডেল প্রজেক্টর ও ডেল ইউপিএসের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরা হয়। —সিদ্ধার্থ মজুমদার