বাজারে এল তোশিবার আলট্রাবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোশিবা পোর্টিজি ৯৩০
তোশিবা পোর্টিজি ৯৩০

তোশিবা ব্র্যান্ডের হালকা-পাতলা ল্যাপটপ বা আলট্রাবুক সম্প্রতি দেশের বাজারে বিক্রি শুরু হয়েছে। তোশিবা পোর্টিজি ৯৩০ মডেলের এই আলট্রাবুককে বলা হয় বিজনেস আলট্রাবুক। ১৩.৩ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত এ ল্যাপটপটির দাম এক লাখ ৪৮ হাজার টাকা।

ইনটেল কোর আই ৭ প্রসেসর, কিউএম৭৭ চিপসেট, ৪ গিগাবাইট ডিডিআর৩ র‌্যাম, ইনটেল ৪০০০ মডেলের গ্রাফিকস কার্ড, আল্ট্রাস্লিম ডিভিডি রাইটার, স্টেরিও স্পিকার, ৬৪০ গিগাবাইট হার্ডডিস্ক, স্পিল রেসিস্টেন্ট কীবোর্ডের এ ল্যাপটপটি বাজারে বিপণন করছে স্মার্ট টেকনোলজিস। এ ল্যাপটপটির সঙ্গে তিন বছরের বিক্রয়ত্তোর সেবা দিচ্ছে বিপণনকারী প্রতিষ্ঠানটি।