বাজারে এল দ্রুতগতির প্রসেসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাজারে এসেছে এএমডি ব্র্যান্ডের ৪১০০ মডেলের দ্রুতগতির প্রসেসর। ৬ কোরের প্রসেসরটির প্রসেসিং ক্ষমতা ২.৮০ গিগাহার্টজ, ৬ মেগাবাইট ক্যাশ মেমোরি, হাইপার ট্রান্সপোর্ট প্রযুক্তি। এটি ১৩৩৩ গিগাহার্টজ ডিডিআর ৩ মেমোরি সমর্থন করবে। এ ছাড়া এতে রয়েছে সি ৩২ মডেলের সকেট ব্যবহারের সুবিধা। গ্রাফিকস ডিজাইন ও হাই-ডেফিনেশন ভিডিওসংক্রান্ত কাজে বিশেষ সুবিধা পাওয়া যাবে এই প্রসেসরে। প্রসেসরটিতে রয়েছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা। এএমডি ব্র্যান্ডের ৪১০০ মডেলের প্রসেসর বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস।