বাজারে এল নতুন এলসিডি মনিটর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুসের ভিএইচ ২২২এইচ মডেলের নতুন মনিটর বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। ২১.৫ ইঞ্চির প্রশস্ত পর্দার এ এলসিডি মনিটরটিতে রয়েছে উন্নত ভিডিও প্রযুক্তি, রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল, আসুস স্মার্ট কন্ট্রাস্ট রেশিও ২০০০০:১, রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড, ডিসপ্লে কালার ১৬.৭ মিলিয়ন, ভিউয়িং অ্যাঙ্গেল ১৭০ ডিগ্রি/১৬০ ডিগ্রি, পিক্সেল পিচ ০.২৪৮ এমএম, বিল্ট-ইন স্টেরিও স্পিকার, ডিভিআই-ডি/ডি-সাব, এইচডিএমআই ইনপুট, এইচডিসিপি, এসপ্লেন্ডিড ভিডিও ইন্টেলিজেন্স টেকনোলজি, এসপ্লেন্ডিড ভিডিও প্রিসেট মোড ইত্যাদি। দাম ১৩ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি