বাজারে এল নতুন মাদারবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে ছাড়া হয়েছে এমএসআই ব্র্যান্ডের ২০০ সিরিজের মাদারবোর্ড। গত বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এতে মাইক্রো স্টার ইন্টারন্যাশনাল (এমএসআই) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিক্রয় বিশেষজ্ঞ কেন সাং বলেন, এমএসআইয়ের পণ্য বিশ্বব্যাপী জনপ্রিয়। বাংলাদেশের বাজারেও এই পণ্যের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দেশে এমএসআইয়ের পণ্য বাজারজাতকারী ইউসিসির শাহীন মোল্লা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইন্টেল চিপসেটের এমএসআই ২০০ সিরিজ মাদারবোর্ডগুলো ইন্টেল সেভেন জেন ক্যাবিলেক সিরিজের প্রসেসরের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। মাদারবোর্ডগুলোতে রয়েছে অডিও বুস্ট প্রো, বায়োস ফ্ল্যাশব্যাক প্লাস, ৩এক্স টারবো, ভিআর বুস্ট, মিসটিক লাইট। ৭ হাজার ৫০০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে এই সিরিজের মাদারবোর্ডগুলো।
রাহিতুল ইসলাম