বাজারে এল নতুন মাদারবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসুস ব্র্যান্ডের পি৫জি৪৩টি-এম প্রো মডেলের নতুন মাদারবোর্ড বাজারে নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। এতে রয়েছে ইন্টেল জি৪৩ চিপসেট, আসুস ইপিইউ, টার্বো কি, অ্যান্টি-সার্জ প্রটেকশন, এক্সপ্রেস গেট, পিসিআই এক্সপ্রেস স্লট, ইন্টেল জিএমএ এক্স৪৫০০ চিপসেটের ১৭৫৯ মেগাবাইটের ভিডিও মেমোরি, ৬টি সাটা পোর্ট, গিগাবিট ল্যান, ৮-চ্যানেল অডিও, ১২টি ইউএসবি পোর্ট ইত্যাদি। মাদারবোর্ডটি এলজিএ৭৭৫ সকেটের ইন্টেল কোর২কোয়াড, কোর২এক্সট্রিম, কোর২ডুও প্রভৃতি প্রসেসর এবং ডুয়াল চ্যানেল ডিডিআর৩ মেমোরি সমর্থন করে। দাম পাঁচ হাজার ৭০০ টাকা। —বিজ্ঞপ্তি