বাজারে এল নতুন ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোশিবার স্যাটেলাইট সিরিজের নতুন ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। স্যাটেলাইট সি-৬৪০ মডেলের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল পেন্টিয়াম ২.০ গিগাহার্টজ গতির প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর৩ র‌্যাম, ৩২০গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১৪ ইঞ্চি টিএফটি পর্দা, সুপার-মাল্টি ডাবল লেয়ার ডিভিডি ইত্যাদি। দাম ৪৪ হাজার টাকা। —বিজ্ঞপ্তি