বাজারে এল নতুন স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফোরটেক ব্র্যান্ডের এক্সএস-৯০০ মডেলের ২.১ চ্যানেলের স্টেরিও স্পিকার বাজারে নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। এতে রয়েছে ৩৫ ওয়াটের একটি সাবউফার ও ২০ ওয়াটের দুটি স্যাটেলাইট স্পিকার, তারযুক্ত রিমোট কন্ট্রোল। এর মাধ্যমে ভলিউম নিয়ন্ত্রণ করা যায় এবং এতে স্টেরিও লাইন-ইন, স্টেরিও জ্যাক লাইন ইনপুট, হেডফোন জ্যাক সংযোগসুবিধা ইত্যাদি। দাম তিন হাজার ৬০০ টাকা। —বিজ্ঞপ্তি