বাজারে এল নতুন স্মার্ট ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাং ইলেকট্রনিক দেশের বাজারে নিয়ে এসেছে ওয়াইফাই সুবিধাসংবলিত স্যামসাং স্মার্ট ক্যামেরা। গতকাল সোমবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ ক্যামেরার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্যামসাং ইলেকট্রনিক বাংলাদেশ শাখা অফিসের ব্যবস্থাপনা পরিচালক সি এস মুন বলেন, ‘আমাদের স্মার্ট ক্যামেরাগুলোতে ওয়াইফাই সুবিধা যোগ করার পর আমরা এমন সব গ্রাহকের কাছে স্যামসাংকে উপস্থাপন করছি, যারা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে আগ্রহী। আশা করছি, এ ক্যামেরাগুলো ব্যবহার করার পর তারা স্যামসাংয়ের নানা পণ্য ব্যবহারেও আগ্রহী হবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, স্যামসাং ইলেকট্রনিক বাংলাদেশ শাখার বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক মোহাম্মদ এনামুল হকসহ অনেকে। অনুষ্ঠানে স্যামসাং ইলেকট্রনিক বাংলাদেশ শাখা অফিসের মার্কেট কমিউনিকেশনস-আইটি ব্যবস্থাপক এম বি কাইয়ুম নতুন এবং আধুনিক ক্যামেরার নানা বিষয় তুলে ধরেন। স্যামসাংয়ের স্মার্ট টিভি, ব্লু-রে প্লেয়ার, পিসি, স্মার্টফোন ও ট্যাবলেটের পর নতুন যুক্ত হওয়া এ স্মার্ট ক্যামেরার মডেলগুলো হলো—ডব্লিউবি১৫০এফ, এসটি২০০এফ এবং ডিভি৩০০এফ। ডব্লিউবি১৫০এফ মডেলের ক্যামেরায় রয়েছে ১৮এক্স অপটিক্যাল জুম, ১৪.২ মেগাপিক্সেল সেন্সর, এসটি২০০এফতে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেন্সর এবং ১০ এক্স অপটিক্যাল ৩.৫ মিমি জুম লেন্স এবং ডিভি৩০০এফ ক্যামেরায় রয়েছে ১.৫ ইঞ্চি এলসিডি পর্দা। ডব্লিউবি১৫০এফের দাম ২২ হাজার ৫০০ টাকা, এসটি২০০এফের দাম ১৯ হাজার ৫০০ টাকা এবং ডিভি৩০০এফ মডেলের দাম ১৮ হাজার ৫০০ টাকা। —রাহিতুল ইসলাম