বাজারে এল ষষ্ঠ প্রজন্মের এমএসআই গেমিং মাদারবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমএসআই গেমিং মাদারবোর্ড
এমএসআই গেমিং মাদারবোর্ড

সম্প্রতি দেশের বাজারে এমএসআই ব্র্যান্ডের ষষ্ঠ প্রজন্মের জেড ১৭০ সিরিজের নতুন মাদারবোর্ড উন্মুক্ত করেছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ইউসিসি।
গত বুধবার আনুষ্ঠানিকভাবে এ মাদারবোর্ড উন্মুক্ত করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএসআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেকশন ম্যানেজার মাইকেল লিয়াং এবং সেলস স্পেশালিস্ট কেন সাং। অনুষ্ঠানে ইউসিসির কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন এমএসআই ব্র্যান্ডের পণ্য বিক্রেতা ও গেমিং দল রেড ভাইপারসের সদস্যরা।
ইউসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন মাদারবোর্ডে ইনটেলের ষষ্ঠ প্রজন্মের প্রসেসর সমর্থন করে। এতে যে চারটি র্যাম স্লট আছে তাতে ডিডিআর ৪ র্যাম সমর্থন করে। সর্বাধুনিক প্রযুক্তির এই মাদারবোর্ড ফিচার হিসেবে রয়েছে ওসি জিনি ক্লিক, বায়স ৪, কিলার ই২৪০০ গেমিং নেটওয়াকিং, অডিও বুস্ট ২, সাউন্ড, ইউএসবি ৩.১ এবং সাটা ৮ সমর্থন করার সুবিধা।
এমএসআইয়ের নতুন এই মাদারবোর্ডগুলো দাম ১৭ হাজার ৮০০ থেকে ২৫ হাজার ৪০০ টাকার মধ্যে।