বাজারে এল সিম্ফনির এক্সপ্লোরার জেড ৪

নতুন একটি স্মার্টফোন বাজারে আনল সিম্ফনি। এক্সপ্লোরার জেড ৪ নামের এই স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট সংস্করণ ব্যবহূত হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে সিম্ফনি জানিয়েছে, আকর্ষণীয় নকশার এই প্রিমিয়াম স্মার্টফোনটি যথেষ্ট হালকা-পাতলা। এটি মাত্র ৭.২৫ মিলিমিটার পুরুত্বের। ৫.৫ ইঞ্চি আইপিএস ফুল এইচডি ডিসপ্লে রয়েছে এ হ্যান্ডসেটটিতে । ফুল এইচডি ডিসপ্লে সুবিধা থাকার কারণে ব্যবহারকারীরা হাই রেজুলেশনের ভিডিও এবং গেমস খেলতে পারবেন । ঝকঝকে ছবি এবং অসাধারণ গেমিং অভিজ্ঞতা পেতে এ হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে মালি ৪৫০ জিপিইউ ।
সিম্ফনির এক্সপ্লোরার জেড ৪ স্মার্টফোনটিকে শক্তিশালী এবং সহজ মাল্টি-টাস্কিং সুবিধাসম্পন্ন করার জন্য রয়েছে ১.৭ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর । স্মার্টফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেল ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। শক্তিশালী ২৮০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি এ হ্যান্ডসেটটিকে দীর্ঘক্ষণ কার্যক্ষম রাখতে সহায়তা করবে। দুই জিবি র্যাম এবং ১৬ জিবি রম, লাইট অ্যান্ড প্রক্সিমিটি সেন্সর, জি সেন্সর, ম্যাগনেটিক সেন্সর সহ আরও বেশ কিছু সেন্সর রয়েছে এতে। এ ছাড়াও থ্রিজি, ওয়াই-ফাই, ওয়্যারলেস ডিসপ্লের মতো আকর্ষণীয় ফিচার রয়েছে।
স্মার্টফোনটি ডুয়াল মাইক্রোসিম সমর্থন করে। সিম্ফনি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন স্মার্টফোনটি ২২ হাজার ৯৯০ টাকায় বিক্রি করছে তারা।