বাজারে এল 'লাকোটা' ফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সিম সুবিধার ‘লাকোটা ভিই’ নামের একটি ফিচার ফোন বাজারে এনেছে স্যামসাং। ২.২ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত এ ফিচার ফোনটির দাম সাড়ে চার হাজার টাকা।
লাকোটা নামের এই ফিচার ফোনটি বেশ কিছুদিন আগেই আন্তর্জাতিক বাজারে এসেছে। ২০১১ সালের এপ্রিলে এ ফোনটি বাজারে আনার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। টুজি নেটওয়ার্ক সমর্থিত এ ফিচার ফোনটির ওজন ৮৯ গ্রাম।
লাকোটায় রয়েছে ছবি তোলার জন্য ২ মেগা পিক্সেল ক্যামেরা, রেকর্ডার সহ এফএম রেডিও, বিল্ট ইন এমপিথ্রি প্লেয়ার, ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রো-এসডি কার্ড ব্যবহারের সুবিধা, ব্লুটুথ, ইউএসবি পোর্ট, চ্যাট অন সুবিধা। স্যামসাং কর্তৃপক্ষের দাবি, এ ফিচার ফোনটিতে দীর্ঘসময় চার্জ থাকে।