বাজারে এলআইপি টেলিফোনি পণ্য অ্যাড প্যাক
তথ্যপ্রযুক্তি পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড (ইসিএল) বাজারে এনেছে আইপি (ইন্টারনেট প্রটোকল) টেলিফোনি, আইপি পিএবিএক্সসহ অ্যাড প্যাক নামের একটি সফটওয়্যার সমাধান, যাতে ভিডিও সম্মেলন সুবিধাও পাওয়া যাবে। গতকাল বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব পণ্য বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব, যদি প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে বেসরকারি খাত এগিয়ে আসে।ইসিএলের প্রধান নির্বাহী এস এম আবদুল ফাত্তাহ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য সফল করতে প্রযুক্তির সহায়ক ভূমিকা প্রয়োজন। আর সে লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে গতিশীল প্রযুক্তির নিরবচ্ছিন্ন উদ্ভাবনের মাধ্যমে ইসিএল কাজ করে যাবে।অনুষ্ঠানে অ্যাড প্যাকের পরিচিতি তুলে ধরেন ইসিএলের তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান ফরহাদ হাসান এবং অ্যাড প্যাকের আঞ্চলিক বিপণন পরিচালক এরিক হং। —নুরুন্নবী চৌধুরী