বাজারে এলনতুন অ্যান্টিভাইরাস সফটওয়্যার
কম্পিউটার ও মুঠোফোনের নিরাপত্তা দিতে বাংলাদেশের বাজারে এল নতুন অ্যান্টিভাইরাস সফটওয়্যার কুইক হিল। গত শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এই অ্যান্টিভাইরাস বাংলাদেশে বাজারজাত করার ঘোষণা দিয়েছে। সংবাদ সম্মেলনে কুইক হিল টেকনোলজিসের কান্ট্রি ম্যানেজার নিরব পান্ডে বলেন, বর্তমানে সারা বিশ্বে প্রায় ৫০টির বেশি দেশে কুইক হিল অ্যান্টিভাইরাস সফটওয়্যার বিক্রি হচ্ছে।বাংলাদেশে কুইক হিলের মাধ্যমে কম্পিউটার ও মুঠোফোন ব্যবহারকারীদের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে পারবে। ইতিমধ্যেই ভারতে এটি জনপ্রিয় হয়েছে। ভারতের মতো বাংলাদেশেও কুইক হিল তার মৌলিক গুণাবলির মাধ্যমে একটি জনপ্রিয় অ্যান্টিভাইরাস ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন তিনি।স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম বলেন, ‘আমরা মূলত কম্পিউটার ও এর যন্ত্রাংশ আমদানি করি। এবারই প্রথম কোনো সফটওয়্যার প্রতিষ্ঠানের পণ্য বাজারজাত করছি। এই অ্যান্টিভাইরাসটি বাজারে ছাড়ার আগে আমরা নিজেরা ব্যবহার করেছি।’ অ্যান্টিভাইরাস হিসেবে এটি অনেক কার্যকর এবং দেশের মানুষের প্রয়োজন মেটাতে সক্ষম হবে বলে মনে করেন জহিরুল ইসলাম। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই অ্যান্টিভাইরাসটি দিয়ে একদিক থেকে যেমন কম্পিউটার সুরক্ষিত থাকবে, তেমনি এটি ব্যবহারের কারণে কম্পিউটারের গতি কমবে না। এটি দিয়ে ইন্টারনেট ব্যবহারের সময়সীমা নির্দিষ্ট করা যাবে। ফলে কোনো বাবা-মা তাঁদের সন্তানদের ইন্টারনেট ব্যবহারের সময় নির্ধারণ করেও দিতে পারেন। বিভিন্ন অবাঞ্ছিত সাইটে প্রবেশ বন্ধ করা যাবে এই অ্যান্টিভাইরাস দিয়ে। কম্পিউটার চুরি গেলে যদি কম্পিউটারে এই অ্যান্টিভাইরাস চালু থাকে ও তাতে ইন্টারনেট সংযোগ চালু থাকে, তাহলে কম্পিউটারটি খুঁজে বের করা যাবে। —মোছাব্বের হোসেন