বাজারে এলনরটনের নতুন অ্যান্টিভাইরাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাজারে এল কম্পিউটার নিরাপত্তার সফটওয়্যার নরটনের সর্বশেষ সংস্করণ নরটন ২০১২। গত মঙ্গলবার রাতে ঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই অ্যান্টিভাইরাস সফটওয়্যারের সর্বশেষ সংস্করণ বাজারে ছাড়ার ঘোষণা দেয় নরটনের পরিবেশক কম্পিউটার সোর্স। সংবাদ সম্মেলনে নরটন ইনকরপোরেটেডের এশিয়া অঞ্চলের (বিজনেস কনজ্যুমার) পরিচালক মুহাম্মদ ইফেন্দি ইব্রাহীম ও কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ নরটনের নতুন সংস্করণটির মোড়ক উন্মোচন করেন। মুহাম্মদ ইফেন্দি ইব্রাহীম বলেন, এখন সারা বিশ্বে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার বেড়েছে, আর এর ফলে সাইবার অপরাধ, ভাইরাস ও নতুন নতুন বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। এ ক্ষেত্রে বিশ্বখ্যাত অ্যান্টিভাইরাস নরটন বিভিন্ন ভাইরাস বা সাইবার আক্রমণ থেকে কম্পিউটারকে শক্তিশালী সুরক্ষা দিয়ে আসছে। সম্মেলনে আরও জানানো হয়, এই অ্যান্টিভাইরাস ব্যবহারকারীর অনুপস্থিতিতেও হালনাগাদ হবে এবং ভাইরাস থেকে যন্ত্রকে রক্ষা করতে পারবে।বাজারে ছাড়ার আগেই এভিটেস্ট ইনস্টিটিউট থেকে নরটনের নতুন সংস্করণটির কার্যকারিতার ওপর নিবিড় পরীক্ষা চালানো হয়েছে। সেখানে এটি অনেক কার্যকর বলে প্রমাণিত হয়েছে। সংবাদ সম্মেলনে একটি প্রামাণ্য চিত্রের মাধ্যমে সাইবার নিরাপত্তার বিভিন্ন দিক এবং নরটনের বিভিন্ন দিক দেখানো হয়। —নিজস্ব প্রতিবেদক