বাজারে এসেই সাড়া জাগিয়েছে আইফোন-৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় মোবাইল ফোন আইফোনের নতুন সংস্করণ গত বৃহস্পতিবার যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান ও যুক্তরাষ্ট্রের বাজারে এসেছে। বাজারে আসার প্রথম দিনেই হাজার হাজার মানুষ অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের তৈরি করা আইফোন-৪ কেনার জন্য দোকানে দোকানে ভিড় জমায়। লন্ডনে রিজেন্ট স্ট্রিটে অ্যাপলের নির্ধারিত দোকানের সামনে লোকজন ২৪ ঘণ্টা আগে থেকেই সারি বেঁধে দাঁড়িয়ে পড়েন। প্রত্যেকেই চেয়েছিলেন তাঁরাই নতুন আইফোনের প্রথম মালিক হবেন। অ্যালেক্স নামে একজন কানাডীয় নাগরিক শুধু আইফোন-৪ কেনার জন্য বিমানে করে লন্ডনে চলে আসেন। জার্মানির বার্লিন, মিউনিখ, ফ্রাঙ্কফুর্ট, কোলন ও হামবুর্গে হাজার হাজার মানুষ নতুন এই মোবাইল ফোন কেনার জন্য ভিড় জমায়। আইফোন-৪ এর পূর্বসূরি আইফোন-৩ সংস্করণের চেয়ে ছোট এবং হালকা। অ্যাপল জানিয়েছে, আইফোন-৪-এর ইস্পাতের আবরণ অ্যান্টেনার কাজ করবে। এতে সংযোজিত ব্যাটারি খুব শক্তিশালী। একবার চার্জ করার অন্য যেকোনো হ্যান্ডসেটের চেয়ে এই সেটে ৪০ শতাংশ বেশি সময় কথা বলা যাবে। একই কারণে এর মালিকেরা টানা ছয় ঘণ্টা ধরে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্কে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।এতে রয়েছে দুটি ক্যামেরা এবং ভিডিও চ্যাটের সুবিধা। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান