বাজারে এসেছে এসরক ব্র্যান্ডের নতুন মাদারবোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসরক ব্র্যান্ডের এইচ৮১এম মডেলের একটি মাদারবোর্ড বাজারে এসেছে। এই মাদারবোর্ডটি শতভাগ সলিড ক্যাপাসিটর সমৃদ্ধ বলে দাবি করে এর নির্মাতা প্রতিষ্ঠান এসরক।
চতুর্থ প্রজন্মের কোর আই৭/আই৫/আই৩/জিয়ন/ পেন্টিয়াম/ সেলেরন এলজিএ১১৫০ প্রসেসর সমর্থনকারী এই মাদারবোর্ডটি দেশের বাজারে বিপণন করছে কম্পিউটার সিটি টেকনোলজিস।
গিগা ল্যানকার্ডযুক্ত মাদারবোর্ডটিতে ৭ঃ১ চ্যানেল অডিও, চারটি ইউএসবি৩.০, দুইটি সাটা৩ কানেক্টর, দুইটি ডিডিআর৩ ডুয়াল চ্যানেল মেমোরি (সর্বোচ্চ ১৬জিবি) স্লট রয়েছে।
পাঁচ হাজার ৯০০ টাকা দামের মাদারবোর্ডটি কিনলে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠানটি।