বাজারে এসেছে ওকির প্রিন্টার
জাপানের ওকি ব্র্যান্ডের নতুন প্রিন্টার বাজারে এসেছে। এ প্রিন্টার বাজারজাত করবে পরিবেশক সেইফ আইটি সার্ভিসেস লিমিটেড (এসআইএসএল)। প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে ওকি ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ডট মেট্রিক্স, সাদাকালো লেজার, রঙিন লেজার, পজ, লেবেল এবং মাল্টিফাংশন সুবিধার প্রিন্টার বাজারজাত করবে। গতকাল সোমবার ঢাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে ওকি প্রিন্টারের বিভিন্ন তথ্য তুলে ধরেন ওকি মধ্য পশ্চিম ভারত এবং আফ্রিকা অঞ্চলের বিক্রয় ও বিপণন পরিচালক স্টিফেন মরিস ডায়মন্ড ও এসআইএসএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তারুজ্জামান। তাঁরা জানান, তথ্যপ্রযুক্তির দিক দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে। বর্তমানে ওকি ব্র্যান্ডের প্রিন্টার বিশ্বের ১২০টি দেশে বিপণন করে যাচ্ছে। এখন থেকে বাংলাদেশের বাজারেও ওকি ব্র্যান্ডের প্রিন্টার পাওয়া যাবে। ওকি ব্র্যান্ডের ২৪ পিনের ডট ম্যাক্টিক্স প্রিন্টারের ক্ষেত্রে এমএল ১১৯০ এবং এমএল ৫৭৯১ মডেলের প্রিন্টারের দাম যথাক্রমে ১৫ হাজার এবং ৫০ হাজার টাকা। —রাহিতুল ইসলাম