বাজারে এসেছে ডেলের কোর আই৩ প্রসেসরের ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল ইন্সপায়রন ৩৪২১ মডেলের ল্যাপটপ
ডেল ইন্সপায়রন ৩৪২১ মডেলের ল্যাপটপ

সম্প্রতি দেশের বাজারে এসেছে ইনটেলের কোর আই৩ প্রসেসরের ডেল ব্র্যান্ডের ল্যাপটপ। ইন্সপায়রন ৩৪২১ মডেলের এই ল্যাপটপটিকে ‘এক্সিকিউটিভ ল্যাপটপ’ বলে ডেল।
১৪ ইঞ্চি মাপের এইচডি ডিসপ্লেযুক্ত ডেলের হালকা-পাতলা ল্যাপটপটি উইন্ডোজ আট অপারেটিং সিস্টেমে চলে।
ডেলের দাবি, এই ল্যাপটপটি পারফর্মেন্সের দিক থেকে দুর্দান্ত। অসাধারণ নকশা আর উন্নত গ্রাফিকস সুবিধার ল্যাপটপটিতে রয়েছে দুই গিগাবাইট র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, ব্লুটুথ, ওয়াই-ফাই সুবিধা।

দেশের বাজারে ডেলের ইন্সপায়ন ৩৪২১ মডেলের এই ল্যাপটপটি বিপণন করছে স্মার্ট টেকনোলজিস। বিপণনকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, ল্যাপটপটির দাম ৩৭ হাজার ৫০০ টাকা।

ল্যাপটপ কিনলে এক বছরের বিক্রয়োত্তর সেবা ও ল্যাপটপের সঙ্গে একটি ক্যারিকেস দেওয়ার ঘোষণা দিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠানটি।