বাজারে এসেছে তোশিবার গেমিং ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোশিবা স্যাটেলাইট পি৫০ মডেলের গেমিং ল্যাপটপ
তোশিবা স্যাটেলাইট পি৫০ মডেলের গেমিং ল্যাপটপ

সম্প্রতি দেশের বাজারে এসেছে তোশিবা স্যাটেলাইট পি৫০ মডেলের গেমিং ল্যাপটপ। গেম খেলার জন্য বিশেষ উপযোগী ১৫.৬ ইঞ্চি মাপের হাই ডেফিনেশন এলইডি ডিসপ্লে সুবিধার এ ল্যাপটপটিতে ব্যবহূত হয়েছে ইনটেলের চতুর্থ প্রজন্মের ৪৭০০এমকিউ মডেলের কোর আই সেভেন প্রসেসর।
উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমযুক্ত তোশিবা স্যাটেলাইট পি৫০ মডেলের ল্যাপটপটিতে রয়েছে ৮ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, এনভিডিয়া গ্রাফিকস কার্ড, হারমান কার্ডন স্পিকার, মাল্টি জেশ্চার টাচপ্যাড, ব্লুটুথ ও ওয়াইফাই সুবিধা।
ল্যাপটপটি দেশের বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস। বিপণনকারী প্রতিষ্ঠানটির দাবি, তোশিবার ল্যাপটপটি গেমিং ও গ্রাফিকসের কাজের  জন্য বিশেষভাবে উপযোগী।
ফ্রি ক্যারি কেস ও এক বছরের বিক্রয়োত্তর সেবা সুবিধার এই ল্যাপটপটির দাম এক লাখ ২২ হাজার টাকা।