বাজারে এসেছে তোশিবার ট্যাবলেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি বাজারে এসেছে তোশিবা ব্র্যান্ডের দুটি মডেলের ট্যাবলেট কম্পিউটার। এটি১০০-১০০০৩জি মডেলের ১০.১ ইঞ্চি মাপের ট্যাবলেটটিতে রয়েছে এনভিডিয়া ১ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর২ র্যাম, ১৬ গিগাবাইট ইএমএমসি মেমোরি, ব্লুটুথ, ডব্লিউ ল্যান, ৩ দশমিক ৫জি মডেম ও জিপিএস সুবিধা। একই সুবিধা রয়েছে এটি১০০-১০০০৩জি মডেলের ১০ ইঞ্চি সাইজের ট্যাবলেট কম্পিউটারটির। তবে এই মডেলটির মেমোরি ৩২ গিগাবাইট।অ্যান্ড্রয়েড ৩.২ বা হানিকম্ব অপারেটিং সিস্টেমচালিত এই দুই মডেলের ট্যাবলেটের দাম ৬০ হাজার টাকা। তোশিবার এই ট্যাবলেট দুটি বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস লিমিটেড।