বাজারে এসেছে সৌরশক্তিনির্ভর কিবোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি আইপ্যাডে ব্যবহার উপযোগী সৌরশক্তিচালিত তারহীন কি-বোর্ড বাজারে এসেছে। লজিটেকের তৈরি হালকা-পাতলা এ কিবোর্ড আইপ্যাড ২ এবং তৃতীয় প্রজন্মের আইপ্যাডে ব্যবহার করা যাবে। সৌর কোষ, ব্লুটুথ ছাড়াও সহজেই তথ্য স্থানান্তর করার সুবিধা রয়েছে এ কিবোর্ডে। বাংলাদেশে এ কিবোর্ড বাজারে এনেছে কম্পিউটার সোর্স। দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিসহ কি-বোর্ডটির দাম ১২ হাজার টাকা।