বাজারে ওরাকলের প্রযুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর জিরো ডাউনটাইম অ্যাপ্লিকেশনের সেবা দিতে ওরাকল কমিউনিকেশন্স সার্ভিস অ্যাভেইলেবিলিটি যন্ত্র বাজারে এনেছে ওরাকল করপোরেশন। এই যন্ত্রের মাধ্যমে নেটওয়ার্কিং প্রতিষ্ঠানগুলো আইপিটিভি, পুলিশি কন্ট্রোল ও চার্জিংয়ের ক্ষেত্রে গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দিতে পারবে। এটি মূলত যন্ত্রাংশ ও সফটওয়্যারের সমন্বিত একটি ব্যবস্থা। এতে ওরাকল কমিউনিকেশন্স সার্ভিস অ্যাভেইলেবিলিটি সফটওয়্যার, গো অ্যাহেড সফটওয়্যার, ওরাকল সান নেট্রা-৬০০০ এবং ওরাকল লিনাক্স যুক্ত থাকবে। সম্প্রতি ঢাকা থেকে ওরাকলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই যন্ত্র বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। —বিজ্ঞপ্তি