বাজারে কোরশেয়ার গেমিং কি-বোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এসেছে কোরশেয়ার ব্রান্ডের কে৭০ লাক্স মেকানিকাল গেমিং কি–বোর্ড। লাল ব্যাকলাইটিংয়ের এ কি–বোর্ডে রয়েছে ম্যাক্রো কি, ইউএসবিতে ফুল কি রোলওভার, উইন লক ও সিইউবি সফটওয়্যার। ব্র্যাইডেড ফাইবারযুক্ত কি–বোর্ডটিতে দুই বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে বিপণনকারী প্রতিষ্ঠানটি। এ কি–বোর্ডের দাম ১২ হাজার টাকা। বিজ্ঞপ্তি।