বাজারে খুদে কম্পিউটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাউড প্রযুক্তির সুবিধাসহ সহজে বহনযোগ্য ছোট আকারের বিশেষায়িত কম্পিউটার দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স লিমিটেড। এর আকার ৪x১.৫x০.৫ ইঞ্চি। ৩২ গিগাবাইটের দুটি ভিন্ন মডেলের ইন্টেল কম্পিউটার এই স্টিক পিসিটি দেখতে অনেকটা পেনড্রাইভের মতো। মনিটর কিংবা টিভির এইচডিএমআই পোর্টে যুক্ত করে মাউস আর কি-বোর্ড জুড়ে দিলেই দিব্যি পূর্ণাঙ্গ কম্পিউটারের কাজ করবে। এতে রয়েছে ২ গিগাবাইট র্যা ম ও কোয়াডকোর প্রসেসর। ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে উইন্ডোজ ১০। ডব্লিউএফপি মডেলটির দাম ১১ হাজার এবং ডব্লিউ৩২এসসি মডেলের দাম ১৩ হাজার টাকা।
বিজ্ঞপ্তি