বাজারে গিগাবাইট নাইন সিরিজের মাদারবোর্ড

আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে নাইন সিরিজের মাদারবোর্ড উন্মুক্ত করেছে গিগাবাইট বাংলাদেশ। ২১ মে ঢাকার একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে নতুন মাদারবোর্ড উন্মুক্ত করেন গিগাবাইটের টেকনোলজিসের দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপক এলান সু এবং স্মার্ট টেকনোলজিসের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ।
অনুষ্ঠানে এলান সু বলেন, গিগাবাইট সব সময় সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে পণ্য তৈরি করে। নাইন সিরিজের মাদারবোর্ডগুলো ইনটেলের চতুর্থ প্রজন্মের প্রসেসর সমর্থন করে। হার্ডকোর গেমার এবং গ্রাফিকস প্রেমীদের জন্য বিশেষ উপযোগী এই মাদারবোর্ড।
গিগাবাইট পণ্য পরিবেশক স্মার্ট টেকনোলজিসের মহাব্যবস্থাপক বলেন, ‘বাংলাদেশের বাজারে গিগাবাইট মাদারবোর্ডের সর্বোচ্চ বিক্রয়োত্তর সেবা প্রদানে আমরা সর্বোচ্চ পর্যায়ের গুরুত্ব দিতে চেষ্টা করি। আজ থেকে চারটি মডেলের নাইন সিরিজের মাদারবোর্ড পাওয়া যাবে। দেশের বাজারে উন্মুক্ত করলাম। ”
অনুষ্ঠানে গিগাবাইটের জেড৯৭ গেমিং ওয়াইফাই, জে৯৭এক্স-৫০ সি ফোর্স, জেড ৯৭এক্স-ইউডি৫এইচ ব্ল্যাক এডিশন এবং জেড৯৭এক্স-ইউডি৫এইচ মডেলের মাদারবোর্ড উন্মোচন করা হয়। মাদারবোর্ডগুলো ১৫ হাজার টাকা থেকে ৫৫ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে বলে জানানো হয়।