বাজারে গিগাবাইটের নতুন পাঁচটি মাদারবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিগাবাইটের জি১ স্নাইপার ৫ মাদারবোর্ড
গিগাবাইটের জি১ স্নাইপার ৫ মাদারবোর্ড

দেশের বাজারে পাঁচটি নতুন মডেলের মাদারবোর্ড উন্মুক্ত করল গিগাবাইট। ২২ ফেব্রুয়ারি গিগাবাইট ‘মিট দ্য প্রেস’ শীর্ষক একটি সংবাদ সম্মেলন করে স্নাইপার সিরিজের পাঁচটি নতুন মাদারবোর্ড উন্মুক্ত করেছে গিগাবাইট।

গিগাবাইটের বাজারে আনা নতুন মাদারবোর্ডগুলো হচ্ছে ৩৮ হাজার টাকা দামের জি১ স্নাইপার ৫,  ২২ হাজার টাকা দামের জি১ স্নাইপার জেড ৮এস, ২০ হাজার টাকা দামের জি১ স্নাইপার জে৮৭, ১১ হাজার টাকা দামের জি১ স্নাইপার বি৫ ও ১১ হাজার ৫০০ টাকা দামের এ৫৫এক্স।

গিগাবাইটের স্নাইপার সিরিজের নতুন মাদারবোর্ড উন্মুক্ত করতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গিগাবাইট টেকনোলজিসের দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপক এলান সু ও স্মার্ট টেকনোলজিসের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ।

নতুন মাদার বোর্ড প্রসঙ্গে এলান সু জানান.  গিগাবাইট সব সময় নতুন প্রযুক্তি সঙ্গে তাল মিলিয়ে পণ্য বাজারে আনে। আমাদের নতুন মাদারবোর্ডগুলো ইনটেলের চতুর্থ প্রজন্মর প্রসেসর সমর্থন করে। এই মাদারবোর্ডযুক্ত পিসি বিভিন্ন পেশাজীবী মানুষদের কম্পিউটার ব্যবহারের নতুন ধারণা দেবে।

জাফর আহমেদ বলেন, বাংলাদেশের বাজারে গিগাবাইট পণ্যের সর্বোচ্চ বিক্রয়ত্বর সেবা দিতে আমরা চেষ্টা করি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এইট সিরিজে নতুন পাঁচটি মডেল উন্মুক্ত করেছি যা ব্যবহারকারীদের কম্পিউটার ব্যবহারে দারুণ অভিজ্ঞতা দেবে।

গিগাবাইট বাংলাদেশের বিপণন ব্যবস্থাপক খাজা মো: আনাস খান বলেন, নতুন মাদারবোর্ডগুলোতে উন্নত অডিও ও গ্রাফিকস প্রযুক্তি রয়েছে যা গেমারদের বিশেষ সুবিধা দেবে।