বাজারে গুগলের ভিআর হেডসেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগলের ডেড্রিম ভিউ ভিআর হেডসেট
গুগলের ডেড্রিম ভিউ ভিআর হেডসেট

‘ডেড্রিম ভিউ’ ভারচুয়াল হেডসেট যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও জার্মানির বাজারে এনেছে গুগল। গত মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গুগল পিক্সেল স্মার্টফোন ঘোষণার অনুষ্ঠানে এই হেডসেট বিক্রির ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এই হেডসেটটি কেবল গুগল পিক্সেল ও পিক্সেল এক্সএল ফোন দুটি সমর্থন করে। গুগলের এই হেডসেটের জন্য ডেড্রিম অ্যাপ, ইউটিউব ভিআর অ্যাপের মতো কয়েকটি অ্যাপ উন্মুক্ত করেছে গুগল যা গুগল প্লেথেকে ডাউনলোড করা যাবে। ডেড্রিম হেডসেটের জন্য বিশেষ কিছু কনটেন্টও তৈরি করছে গুগল। ইতিমধ্যে কয়েকটি ভিডিও গেম নির্মাতার সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। তথ্যসূত্র: এনডিটিভি।