বাজারে গ্যালাক্সি এস ডুয়োস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাজারে গত মাসে এসেছে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস ডুয়োস। এতে একসঙ্গে দুটি সিমকার্ড ব্যবহার করা যাবে। কালো এবং সাদা—এই দুটি রঙে পাওয়া যাচ্ছে এ ফোন। এর দাম ২৭ হাজার ৯০০ টাকা। অ্যান্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেম-চালিত এই ফোনে রয়েছে ১ গিগাহার্টজ গতির প্রসেসর। এতে আরও আছে ৪ ইঞ্চি পর্দা, এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেলের ক্যামেরা ইত্যাদি। স্মার্টফোনের সব কাজই এটা দিয়ে করা যায়। ফোনটিতে ৩ গিগাবাইট মেমোরি আছে, যা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। —বিজ্ঞপ্তিনতুন কম্পিউটার বাজারে