বাজারে গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম

গ্যালাক্সি গ্রান্ড সিরিজে গ্র্যান্ড প্রাইম নামের নতুন একটি স্মার্টফোন দেশের বাজারে উন্মুক্ত করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। স্মার্টফোনটির বিশেষ ফিচার হচ্ছে এর ক্যামেরা। গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইমের সামনের ক্যামেরায় ৮৫ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। পাঁচ মেগাপিক্সেল ক্যামেরায় সেলফি তোলার সুবিধা হয়। পেছনের ক্যামেরাটি আট মেগাপিক্সেলের, যাতে রয়েছে এলইডি ফ্ল্যাশ।
৫ ইঞ্চি কিউএইচডি টাচ স্ক্রিন ডিসপ্লেযুক্ত গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইমে রয়েছে ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর। অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম সুবিধার স্মার্টফোনটির র্যাম এক গিগাবাইট। এতে রয়েছে আট গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। থ্রিজি, ওয়াই ফাই সমর্থন করে এটি। আর এতে আছে ২,৬০০ এমএএইচ ব্যাটারি।
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের বাজারে ২২ হাজার ৯০০ টাকা দামের গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম পাওয়া যাচ্ছে ধূসর ও সাদা এই দুটি রঙে। তিন মাসের কিস্তিতেও স্যামসাং স্মার্টফোন ক্যাফে থেকে এটি কেনা যাবে।