বাজারে ছয়টি নতুন ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এসেছে ফুজিৎসু ব্রান্ডের ছয়টি নতুন মডেলের ১০টি লাইফবুক। এগুলো বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ৫৫ থেকে ৬০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে ফুজিৎসু এ৫৩১ মডেলের কোর আই থ্রি ও ফাইভ এবং এলএইচ৫৩১ মডেলের কোর আই ফাইভ লাইফবুক। এ ছাড়া ৬১ থেকে ৭০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে এএইচ৫৩১, বিএইচ৫৩১ কোর আই থ্রি এবং এলএইচ৫৩১ভি কোর আই ফাইভ। এগুলোর পাশাপাশি পি৭৭১ কোর আই থ্রি, এসএইচ৭৬১, এসএইচ৫৬১ এবং টি৯০১ মডেলের কোর আই ফাইভ ট্যাবলেট লাইফবুকও পাওয়া যাচ্ছে।—বিজ্ঞপ্তি