বাজারে জাইসেল ব্র্যান্ডের ওয়্যারলেস রাউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউটার
রাউটার

বাজারে এসেছে তাইওয়ানের জাইসেল ব্র্যান্ডের পি৬৬০এইচএন-টি১এন মডেলের এন সিরিজের এডিএসএল ওয়্যারলেস রাউটার। কম্পিউটার সিটি টেকনোলজিসের বাজারে আনা এ রাউটারটি বিটিসিএলের এডিএসএল ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার উপযোগী।
রাউটারটিতে একটি আরজে১১ ডব্লিউএএন পোর্ট ও চারটি ল্যান পোর্ট রয়েছে। এটি ৮০২.১১এন ১৫০এমবিপিএস স্ট্যান্ডার্ডের দুই দশমিক চার গিগাহার্টজ ওয়্যারলেস সিগনাল যুক্ত।
রাউটারটির দাম পড়বে তিন হাজার ৬০০ টাকা।