বাজারে টুইনমসের অল ইন ওয়ান পিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইনমস অল ইন ওয়ান পিসি
টুইনমস অল ইন ওয়ান পিসি

সম্প্রতি টুইনমস ব্র্যান্ডের  অল ইন ওয়ান পিসি বাজারে এনেছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস।

ইনটেলের তৃতীয় প্রজন্মের ৩২৪০ মডেলের কোর আই থ্রি প্রসেসরনির্ভর টাচ প্রযুক্তির এই অল ইন ওয়ান পিসিতে রয়েছে ২১.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ইনটেল বি৭৫ চিপসেট, ৪ গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম, ৫০০ গিগাবাইট সাটা হার্ডড্রাইভ, ইনটেল এইচডি গ্রাফিকস কার্ড, থ্রিডি সাউন্ড সিস্টেম, স্মার্ট কুলিং সিস্টেম সুবিধা।

এই পিসিতে দুই মেগাপিক্সেল ওয়েবক্যাম রয়েছে। এ ছাড়াও ব্লুটুথ, ওয়াইফাই, ওয়্যারলেস কিবোর্ড এবং ওয়্যারলেস মাউস ব্যবহারের সুবিধাও আছে এতে।বিপণনকারী প্রতিষ্ঠানটির একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৯ হাজার টাকা দামের এই অল ইন ওয়ান পিসি কিনলে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে তারা।