বাজারে ডি-লিংকের ডুয়াল ব্র্যান্ড রাউটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চগতির নেটওয়ার্কে সংযুক্ত থাকতে তারহীন প্রযুক্তির ডুয়াল ব্র্যান্ড রাউটার দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ডি-লিংক এসি সিরিজের ডিআইআর-৮০৩ মডেলের রাউটারটির ডাটা স্থানান্তর গতি ৭৫০এমবিপিএস।
তারহীন যোগাযোগের জন্য বি, জি এবং এন সিরিজের চেয়ে এসি সিরিজের এই রাউটারটির গতি তিন গুণ বেশি। ডুয়াল ব্র্যান্ড রাউটারটি ২.৪ এবং ৫ গিগাহার্টজ ফ্রি ফ্রিকোয়েন্সি ব্যান্ডে ডাটা স্থানান্তর করতে পারে।
রাউটারটিতে একটি ইন্টারনেট পয়েন্ট এবং ৪টি ইথারনেট ল্যান পয়েন্ট রয়েছে। রাউটারটির দাম ৪ হাজার ৫০০ টাকা।