বাজারে ডিলাক্স কম্বো তারবিহীন কিবোর্ড-মাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে পাওয়া যাচ্ছে ডিলাক্স ব্র্যান্ডের ৩১০০জি এবং এম১০২জিবি মডেলের ওয়্যারলেস কম্বো কিবোর্ড ও মাউস। কম্বো প্যাকেজের আওতায় একসঙ্গে ওয়্যারলেস কিবোর্ড, মাউস এবং ব্লটুথ কেনা যাবে এক হাজার ৪৮০ টাকায়।কম্বো ব্লুটুথ ব্যবহার করে কম্পিউটারের সঙ্গে তারবিহীন কিবোর্ড ও মাউসকে একসঙ্গে সংযুক্ত করা যায়। কম্বো প্যাকেজ বাজারে বিপণন করছে স্মার্ট টেকনোলজিস।