বাজারে ডুয়াল কোরের তোশিবা ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোশিবা স্যাটেলাইট সি৪০ডি-এ
তোশিবা স্যাটেলাইট সি৪০ডি-এ

বাজারে এসেছে তোশিবা ব্র্যান্ডের স্যাটেলাইট সি৪০ডি-এ মডেলের নতুন একটি ল্যাপটপ। এ ল্যাপটপে রয়েছে এএমডির ডুয়াল কোরের প্রসেসর।
১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লের তোশিবার ল্যাপটপটিতে আরও রয়েছে ২ জিবি ডিডিআরথ্রি র্যাম, এএমডি হাডসন ৭৩১০ গ্রাফিকস কার্ড, ৫০০ জিবি হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, এইচডি ওয়েবক্যাম, ব্লুটুথ, ওয়াইফাই এবং ৬ সেল ব্যাটারি।
দেশের বাজারে তোশিবার এ মডেলটি বিপণন করছে স্মার্ট টেকনোলজিস। ল্যাপটপটির দাম ২৭ হাজার টাকা। ল্যাপটপ কিনলে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি।