বাজারে ডেলের নতুন ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল ইন্সপায়রন এন ৫৪৩৭
ডেল ইন্সপায়রন এন ৫৪৩৭

ডেল ব্র্যান্ডের ইন্সপায়রন সিরিজের এন ৫৪৩৭ মডেলের একটি হালকা-পাতলা ল্যাপটপ বাজারে এসেছে। ১৪ ইঞ্চি মাপের হাই ডেফিনেশন বা এইচডি মানের ডিসপ্লেযুক্ত এই ল্যাপটপটিতে উন্নত গ্রাফিকস সুবিধা পাওয়া যাবে।

ডেল এন ৫৪৩৭ মডেলের ল্যাপটপটিতে ব্যবহূত হয়েছে ইনটেলের চতুর্থ প্রজন্মের কোর আই ৫ প্রসেসর। ল্যাপটপটির অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ৪ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, তথ্য সংরক্ষণের জন্য ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ ও ইনটেলের গ্রাফিকস সুবিধা।

দেশের বাজারে ডেলের ইন্সপায়রন সিরিজের এন ৫৪৩৭ মডেলটি বিপণন করছে স্মার্ট টেকনোলজিস। বিপণনকারী প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, ল্যাপটপটির দাম ৫৫ হাজার টাকা। এ ল্যাপটপটির সঙ্গে এক বছরের বিক্রয়ত্বর সেবা দিচ্ছে বিপণনকারী প্রতিষ্ঠানটি।